কলকাতা ও হাওড়া কর্পোরেশন নির্বাচনের আগে জোটের সম্ভাবনায় বড় ধাক্কা! NCPI-র সঙ্গে কোনও নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা ও হাওড়া—দুই কর্পোরেশনেই একক শক্তিতে লড়বে বিজেপি।
শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ বিজেপি নিজের শক্তিতেই কলকাতা ও হাওড়া কর্পোরেশন দখল করতে সক্ষম। তাঁর কথায়, পদ্মফুল প্রতীকে একাই নির্বাচনে লড়ে দুই শহরের মানুষের জনসমর্থন নিয়ে পুরসভা পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পরও অবশ্য জোটের চেষ্টা চালিয়ে যাচ্ছে NCPI। দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, দুই দল একসঙ্গে লড়লে নির্বাচনে ফল আরও ভালো হতে পারে। তাঁর দাবি, বিজেপি ও NCPI-র ভোট একসঙ্গে হলে লড়াই আরও শক্তিশালী হবে।
কাকলির মতে, যে দলের বিরুদ্ধে বিজেপি এবং NCPI—দুই পক্ষই লড়াই করছে, সেই দলের মোকাবিলায় দুই শক্তি একজোট হলে নির্বাচনী সমীকরণ আরও জোরদার হতে পারে।
তবে বিজেপির রাজ্য সভাপতির স্পষ্ট বার্তার পর এখন প্রশ্ন—NCPI-র জোটের প্রস্তাব কি শেষ পর্যন্ত বরফ গলাতে পারবে, নাকি কলকাতা ও হাওড়া পুরভোটে একাই মাঠে নামবে গেরুয়া শিবির?
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







