best news portal development company in india

আগামীকাল প্রথম বীরভূম সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

SHARE:

নতুন সরকার গঠনের পর প্রথমবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে জেলা প্রশাসন ও পুলিশে। নিরাপত্তার পাশাপাশি সফরের প্রস্তুতিও প্রায় শেষ। তারাপীঠ সংলগ্ন কর্কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বৃহস্পতিবার সেই হেলিপ্যাড পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা।

এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, রামপুরহাটের মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক, স্বাস্থ্য দফতর ও দমকল বিভাগের আধিকারিক-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তা। ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে-ও।

হেলিপ্যাড পরিদর্শনের পর প্রশাসনিক আধিকারিকরা তারাপীঠ মন্দির ও সংলগ্ন এলাকাও ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তারাপীঠের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারিও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার হেলিকপ্টারে করে প্রথমে কর্কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন তারাপীঠ মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকে জেলার উন্নয়ন, প্রশাসনিক কাজকর্ম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে বিকেলেই কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *