best news portal development company in india

SFI বনাম ABVP সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, আহত একাধিক

SHARE:

বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। SFI ও অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা জিবি মিটিংকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ABVP-র দাবি, মিটিং চলাকালীন তাদের সমর্থকদের উপর হামলা চালানো হয়। পাল্টা অভিযোগ ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ABVP-র অভিযোগ, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র সংসদ নেই। এমনকি ছাত্র সংসদ নির্বাচন নিয়েও সরকারের কোনও নতুন নির্দেশ বা বিজ্ঞপ্তি নেই। তাহলে কীভাবে বামপন্থী ছাত্র সংগঠনগুলি জিবি মিটিং ডাকল, সেই প্রশ্ন তুলেই তারা প্রতিবাদ জানাতে গিয়েছিল। তাদের দাবি, সেই সময় প্রায় ৭০-৮০ জন তাঁদের সমর্থকদের উপর চড়াও হয়।

ঘটনায় চারজন ABVP সমর্থক আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন এলাকার বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের নিয়ে যাদবপুর থানায় যাওয়ার কথা জানান।

ঘটনার পর যাদবপুর থানার সামনেও বিক্ষোভ দেখাতে শুরু করেন ABVP সমর্থকেরা। বিধায়িকার অভিযোগ, পরিকল্পিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বাম নেতা সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করেও তিনি হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, গোটা ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *