রাজ্যের রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবার দিল্লিতে নতুন দপ্তর খোলার প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। সূত্রের খবর, রাজধানীতে দলের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। যদিও কোথায় এবং কবে সেই কার্যালয় চালু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিল্লিতে কয়েকটি জায়গা দেখা হচ্ছে, তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সম্ভাব্য নতুন দপ্তর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঋতব্রত শিবির নিজেদের সাংগঠনিক বিস্তারে জোর দিচ্ছে। প্রতীক ও সাংগঠনিক স্বীকৃতি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি এবার রাজধানীতে স্থায়ী কার্যালয় তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। উল্লেখ্য, অতীতে দিল্লিতে তৃণমূলের সাংগঠনিক কাজ বিভিন্ন সাংসদের সরকারি বাসভবন থেকেই পরিচালিত হয়েছে। নতুন দপ্তর খোলার উদ্যোগকে ঘিরে ভবিষ্যতের রাজনৈতিক কৌশল নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







