best news portal development company in india

একাধিক অভিযোগে গ্রেপ্তার কামারহাটির তৃণমূল কাউন্সিলর মনোজ সাউ

SHARE:

একাধিক অভিযোগের ভিত্তিতে কামারহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সাউকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। সরকার পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্তে নেমেই এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অভিযোগ, নন্দননগর এলাকায় এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলাবাজি করেছিলেন মনোজ সাউ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোহিনী মিলের জমিতে বেআইনিভাবে দোকানঘর তৈরি করে তা বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ঘোলা রোডের ড্রেনের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করে সেগুলিও বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে একাধিক তথ্য সামনে আসার পরই বেলঘড়িয়া থানার পুলিশ মনোজ সাউকে গ্রেপ্তার করে। ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে কামারহাটি এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অভিযোগের তদন্ত এখনও চলছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজন হলে এই মামলায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *