best news portal development company in india

বার্নপুর ইস্কো স্টিল প্ল্যান্টের শ্রমিকদের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে যৌথ স্মারকলিপি

SHARE:

বার্নপুর: বার্নপুর সেল-ইস্কো স্টিল প্ল্যান্টের (SAIL-ISP) আধুনিকীকরণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর মুখে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সফরকে কেন্দ্র করে যৌথ স্মারকলিপি জমা দিল কারখানার ৪টি শ্রমিক সংগঠন (INTUC, CITU, AITUC এবং HMS)। শ্রমিকদের দীর্ঘদিনের অমীমাংসিত ৫টি মূল দাবি নিয়ে মন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

 

স্মারকলিপির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, ২০২১ সালের মৌ স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও আটকে থাকা এনজেসিএস (NJCS) চুক্তি চূড়ান্ত করা এবং কর্মীদের ৩৯ মাসের বকেয়া বেতন ও মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়া। এছাড়া, চুক্তিভিত্তিক শ্রমিকদের কেন্দ্রীয় সরকারি কাঠামো অনুযায়ী মজুরি প্রদান, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা এবং প্রস্তাবিত ৪০ শতাংশ চুক্তি শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের আর্জি জানানো হয়েছে।

 

পাশাপাশি, তীব্র কর্মী সংকটে ভোগা বার্নপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, ইস্পাত নগরীর স্কুলগুলির পুনরুজ্জীবন অথবা কেন্দ্রীয় হারে শিক্ষা ভাতা প্রদান এবং ২০২৪ সালের ধর্মঘটে অংশ নেওয়ার অপরাধে স্থানান্তরিত দুই কর্মীকে মানবিকতার খাতিরে বার্নপুরে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। যৌথ ইউনিয়নের নেতারা আশা প্রকাশ করেছেন, কারখানার স্বার্থে মন্ত্রী দ্রুত এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *