best news portal development company in india

নির্মল ঘোষকে গ্রেফতার হতেই হবে – দাবি অর্জুন সিংয়ের 

SHARE:

বেশ কিছুদিন সকলের অলক্ষে ছিলেন পুত্র সহ নির্মল ঘোষ । কিন্তু শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি এসে উপস্থিত হন ঋতব্রতর সভায়। যদিও ঋতব্রত স্পষ্ট জানিয়ে দেন যে তারা নির্মল ঘোষকে আমন্ত্রণ করে নি। এই পরিস্থিতিতেই নির্মলকে নিয়ে মুখ খুললেন মন্ত্রী অর্জুন সিং। তাঁর সাফ কথা, আইন আইনের পথেই চলবে। উনি যার সঙ্গেই খাকুন, যে কমিটিতেই থাকুন না কেন উনি গ্রেফতার হবেন। পুলিশ পুলিশের কাজ ঠিক করবে। রাজ্যে পালাবদলের পর থেকেই রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার একের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। ছাড় পাচ্ছেন না ছোট-বড় ঘাসফুল শিবিরের নেতারাও। ঢুকছেন গারদে। এরইমধ্যে রাজনীতির আঙিনায় জোর চর্চা চলছিল নির্মল ঘোষকে নিয়ে। তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার কাম হোটেলের মালিককে গ্রেফতার করে পুলিশ।

 

তারপর থেকেই জোরকদমে খোঁজ চলছিল বিধানসভার প্রাক্তন মুখ্যসচেতকের। কিন্তু খোঁজ মিলছিল না। শেষে তাঁর ফোন ট্র্য়াক করেও চলছিল খোঁজ। কিন্তু সেই নির্মলই আচমকা একেবারে সশরীরে ঋতব্রতদের বৈঠকে যাওয়ায় স্বভাবতই তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে যায়। যদিও ওই বৈঠকে তিনি আমন্ত্রিত ছিলেন না বলেই জানাচ্ছে ঋতব্রত শিবির। যদিও নির্মল ঘোষ বলেন তিনি আমন্ত্রণ পেয়েছেন। যদিও শেষ অবধি জানা যায় মেদিনীপুরের নির্মল ঘোষের সঙ্গেই গুলিয়েছে তাঁর নাম। যদিও ডাক পেয়ে থাকুন আর না থাকুন, নির্মল যে ফের একবার জোরদার চর্চায় তা বলার অপেক্ষা রাখে না।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *