best news portal development company in india

পিস্তল হাতের থ্রিলার দেখাতে গিয়ে সব শেষ হয়ে গেলো

SHARE:

এমন নির্মম ঘটনা খুব একটা ঘটে না। কিন্তু যৌবনকে আটকাবে কে? তাই ঘটে গেলো এমন ভয়ঙ্কর ঘটনা। কয়েক সেকেন্ডের বেপরোয়া আচরণ ! আর তাতেই সব শেষ ৷ চলন্ত ক্যামেরায় ধরা পড়েছে মধ্যপ্রদেশের ভয়ঙ্কর ঘটনা ৷ শুরু হয়েছিল এক ‘থ্রিল রাইড’ হিসেবে, পরিণত হল ভয়ঙ্কর ৷ হাইওয়েতে হেলমেট ছাড়া দ্রুত গতিতে চলছিল বাইক ৷ তাতে ছিল ৩ যুবক ৷ একজন রাইডার আবার তাদের মধ্যে দেশি পিস্তল হাতে ছিল ৷ বেপরোয়া বাইক চালিয়েই শেষপর্যন্ত প্রাণ গেল তিন জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কেই ৷ যা মউগঞ্জ পুলিশ স্টেশনের অধীনে। পুলিশ জানিয়েছে, দুটি মোটরসাইকেলে মোট পাঁচজন যাত্রী ছিল। ভিডিওটি তাদের দুই বন্ধুরা দ্বিতীয় মোটরসাইকেল থেকে তুলেছিল। দুইটি বাইক একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল এবং ট্রাফিকের মধ্যে দিয়ে চলছিল।

ফুটেজে দেখা যায়, তিনজন রাইডার একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল, তখন সামনে একটি ইটবোঝাই ট্রলি দেখা যায়। উচ্চ গতিতে চলতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারায় এবং ট্রলির পিছনে গিয়ে ধাক্কা খায়। মৃতদের নাম উপলক্স কোল, অম্বরীশ কোল এবং হেমরাজ কোল ৷ তিনজনই একই পরিবারের। তিনজন রাইডারই ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। দ্বিতীয় মোটরসাইকেলে তাদের বন্ধুরা ছিল, যারা কাছাকাছি থেকে ভিডিও তুলছিল। দু’জনেই গুরুতর আহত হয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে গিয়েই মৃত্যু হল তিন জনের ৷

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *