best news portal development company in india

খড়দহ থেকে কলকাতা: আজ মেগা প্রচারে নামছেন মমতা, বিকেলে বেলেঘাটায় সভা ও ভবানীপুরে পদযাত্রা

SHARE:

টানা এক মাস জেলা সফর ও প্রচারের পর এবার খাস কলকাতায় নিজের ‘অভিযান’ শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার মুরারই এবং উত্তর ২৪ পরগনার খড়দহে সভা সেরেই তিনি পা রাখবেন তিলোত্তমায়। বিকেলে বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ ও মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে জনসভা করার কথা রয়েছে তাঁর।

সন্ধ্যার মুখে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে একটি বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন তৃণমূল নেত্রী। শেক্সপিয়ার সরণি থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হবে অ্যালেন পার্কে, যেখানে একটি পথসভা করার কথা রয়েছে তাঁর। জেলা সফরে মানুষের ব্যাপক সাড়া পাওয়ার পর মমতা এখন জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

এরপরও মমতার সূচি অত্যন্ত ঠাসা। হলদিয়া সফর সেরে ফিরে এসে ২৭ তারিখ পর্যন্ত টানা কলকাতা ও দক্ষিণ শহরতলিতে প্রচার চালাবেন তিনি। আগামী ২৩ এপ্রিল যাদবপুর ও টালিগঞ্জের প্রার্থীদের সমর্থনে শ্রীকলোনি যুব সংঘের মাঠে সভা এবং ২৪ এপ্রিল সুলেখা মোড় থেকে হাজরা পর্যন্ত এক ঐতিহাসিক পদযাত্রার পরিকল্পনা রয়েছে তাঁর। তীব্র গরম উপেক্ষা করেই এই মেগা প্রচার ঘিরে শহর কলকাতায় এখন সাজ সাজ রব।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *