best news portal development company in india

৮০০ তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের চক্রান্ত! কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ঘাসফুল শিবির

SHARE:

ভোটের ঠিক আগে রাজ্যে বড়সড় ধরপাকড়ের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে তৃণমূল কর্মীদের নিশানা করছে। গত ১২ এপ্রিল খণ্ডঘোষের সভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মধ্যরাত থেকে অপারেশন শুরু করার পরিকল্পনা হয়েছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা চলছে যাতে ভোট প্রক্রিয়া ব্যাহত করা যায়।” মমতার দাবি, ইভিএম কারচুপি এবং স্লো কাউন্টিংয়ের মাধ্যমে বিজেপিকে জেতানোর এক গভীর ষড়যন্ত্র চলছে।

এই আশঙ্কার রেশ ধরেই সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে রাজ্যের প্রায় ৮০০ জন তৃণমূল কর্মীর একটি তালিকা তৈরি করেছে, যাঁদের ভোটের আগে আটক করা হতে পারে। এই বিষয়ে আদালতের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী বুধবার এই হাই-প্রোফাইল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শাসক শিবিরের এই পদক্ষেপ নির্বাচনী আবহে আইনি লড়াইকে এক নতুন মাত্রা দিল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *