best news portal development company in india

জন্মদিনের পাওয়া টাকা উচ্ছেদ হওয়া হকারদের জন্য দান করলো ২ বছরের অদ্ভিতা

SHARE:

  রাজনৈতিক চেতনাও তৈরী হয়  বংশ পরম্পরা। তারই হয়তো নতুন নিদর্শন অদ্ভিতা মুখোপাধ্যায়। আজকের হিংসা, প্রতিহিংসা, কলুষিত রাজনীতির বাইরে দাঁড়িয়ে যে কমরেডরা আজও সমাজের জন্য কাজ করে চলেছেন নিশ্চুপে, তার মধ্যে একজনের নাম নিশ্চিতভাবে অদ্ভিতা মুখোপাধ্যায়। মাত্র ২ বছর বয়স থেকেই অদ্ভিতা শামিল হয়েছে হাজার হাজার হতভাগ্যের ভাগ্য ফেরানোর লড়াইয়ে! শুনে অবাক হচ্ছেন? তা হওয়ার মতোই ঘটনা। নিজের জন্মদিনে পাওয়া সমস্ত অর্থ উচ্ছেদ হওয়া হকারদের জন্য দান করে দিল ‘খুদে কমরেড’। সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত।

শুক্রবার মায়ের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দপ্তরে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাতে অর্থ তুলে দিল সে। এমন ‘বড়’ মানুষকে দেখে অবাক খোদ বিমান বসুও! গত ২১ মে বাগবাজারের বাসিন্দা অদ্ভিতা দু’বছরে পা রেখেছে। জন্মদিন উপলক্ষে বাড়ির সদস্যদের ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে নানা উপহার পেয়েছে। তারই মধ্যে পাওয়া টাকা পুরোটাই সে তুলে দিয়েছে সিপিএমকে, সম্প্রতি উচ্ছেদ হওয়া হকারদের সাহায্যের জন্য। যদিও এ বিষয়ে খুদে অদ্ভিতার চেয়েও বেশি আগ্রহী তার মা-বাবা। দু’জনই এসএফআই থেকে দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই সূত্রে এমন সমাজসেবামূলক কাজে যুক্ত।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई