best news portal development company in india

মতুয়াগড়ে অভিষেকের আশ্বাস: সিএএ এড়িয়ে ৪ মের পর রাজ্যই দেবে নাগরিকত্বের অধিকার

SHARE:

বনগাঁ ও রানাঘাটের মতুয়া অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, সিএএ (CAA) ফর্ম পূরণ করা মানেই নিজেকে ‘বাংলাদেশি’ বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মেনে নেওয়া। যারা ডবল ইঞ্জিন সরকারের নামে মতুয়াদের আবেগকে কাজে লাগিয়েছিল, তারা আজ নথির নামে মানুষকে হয়রানি করছে বলে তাঁর অভিযোগ।

অভিষেক হুঁশিয়ারি দেন যে, বিজেপি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করছে, ঠিক যেমনটা অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালির ক্ষেত্রে ঘটেছে। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, বিজেপির এই মরণফাঁদে পা দেবেন না। ৪ মে তৃণমূল সরকার গঠনের পর রাজ্য সরকারই মতুয়াদের নাগরিকত্ব ও পরিচয়পত্র প্রদানের দায়িত্ব নেবে। বাংলা ও বাঙালির সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, তৃণমূল জিতলে মানুষের ভোটাধিকার ও সামাজিক সম্মান দুই-ই সুরক্ষিত থাকবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *