কয়লা পাচার মামলায় আইপ্যাকের (I-PAC) এক ডিরেক্টর দিল্লি থেকে গ্রেপ্তার হতেই চাঞ্চল্যকর দাবি করলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়ায় পুত্র পবন সিংয়ের সমর্থনে প্রচারে বেরিয়ে তিনি বলেন, “চুরি ও দুর্নীতির সঙ্গে যুক্ত আইপ্যাকের আরও অনেক পাণ্ডা শীঘ্রই গ্রেপ্তার হবে।” অর্জুন সিংয়ের দাবি, দুর্নীতির সত্য সামনে আসবেই এবং পবন সিং বিপুল ভোটে জয়লাভ করবেন। ভোটের মুখে আইপ্যাকের কর্তাকে নিয়ে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







