best news portal development company in india

বৃহস্পতিবার মৃত্যু হলো আরো এক BLO র – মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা………………..

SHARE:

ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদে। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিঘা প্রাইমারি স্কুলের শিক্ষক জাকির হোসেনের। অভিযোগ, টানা চাপের মধ্যেই তিনি কাজ করছিলেন। পরিবারের দাবি, দিনের পর দিন স্কুলের কাজের পাশাপাশি বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে চাপ বাড়ছিল ওই শিক্ষকের। জাকির হোসেন গত কয়েকদিন ধরেই নিরন্তর মাঠ পর্যায়ে তালিকা সংশোধনের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের।

 

SIR এর কাজ চলাকালীন রাজ্যে অনেক BLO অসুস্থ হয়ে পড়েছেন, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন দেবাশিস দাস নামে এক বিএলও। তিনি নামখানার ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকার বাসিন্দা। একইভাবে কয়েকদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন কোন্নগরের এক বিএলও। মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। বর্ধমানে এক মহিলা বিএলও-র মৃত্যু হয়েছিল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে। পরে মালবাজার ও নদিয়ায় দুই বিএলও আত্মঘাতী হন। সেখানেও কাজের চাপের কথাই বলেন পরিবারের সদস্যরা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *