best news portal development company in india

মন্ত্রী কোটায় রেলে চাকরি দেওয়ার নামে ৬২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ / আসানসোল সিবিআই আদালতে দুজনের সাজা ঘোষণা……….

SHARE:

 

আসানসোল, ২৭ নভেম্বরঃ মন্ত্রী কোটায় রেলে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ বা প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত দুজনের বৃহস্পতিবার সাজা ঘোষণা করলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক অরিন্দম চট্টোপাধ্যায়। দুজন হলের শম্ভুনাথ সরকার ও মহঃ রিয়াজ। যখন এই ঘটনা ঘটে তখন সাজাপ্রাপ্ত শম্ভুনাথ সরকার পূর্ব রেলের আসানসোল ডিভিশনে আসানসোল ডিআরএম অফিসে ওস বা অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন। পেশায় অটোরিক্সা চালক মহঃ রিয়াজ ছিলো তার সহযোগী।

 

সিবিআই সূত্রে জানা গেছে, ২০১১ সালে, শম্ভুনাথ সরকার রাজস্থানের ৯ জন যুবককে মন্ত্রী কোটায় রেলে চাকরি দেওয়ার নামে ৬২ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন।

 

টানা কয়েক বছর মামলা চলার পরে, সওয়াল-জবাব শেষে বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতের বিচারক অরিন্দম চট্টোপাধ্যায় আসানসোল ডিভিশনের তৎকালীন অফিস সুপারিনটেনডেন্ট শম্ভুনাথ সরকার এবং অটোরিক্সা চালক মহঃ রিয়াজকে মন্ত্রী কোটায় রেলে চাকরি দেওয়ার নামে ৬২ লক্ষ টাকা প্রতারণা করার জন্য সাজা ঘোষণা করেন। এদিন বিচারক শম্ভুনাথ সরকারকে তিন বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা এবং মহঃ রিয়াজকে এক বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ঐ ৯ যুবকের কাছ থেকে ৬২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা মহঃ রিয়াজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। কিন্তু তারপরেও ঐ যুবকদের চাকরি হয়নি। এরপরে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে সিবিআই মামলা করে। শুরু হয় তদন্ত। আসানসোল সিবিআই আদালত এই মামলা চলাকালীন মোট ১৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। এই মামলায় সিবিআইয়ের আইনজীবি বা পিপি ( পাবলিক প্রসিকিউটর) হিসেবে ছিলেন রাকেশ কুমার। সিবিআই আদালত সূত্রে জানা গেছে, সাজা তিন বছর ও এক বছর হওয়ায় দুজনেই এদিন জামিন পেয়েছেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई