best news portal development company in india

এসআইআর / সালানপুরের গ্রামে বারাবনির বিধায়ক, কথা সাধারণ মানুষের সঙ্গে………..

SHARE:

 

সালানপুর, ২৬ নভেম্বরঃ আসানসোলের সালানপুর ব্লকের মহিষামুড়া ও জেমারী গ্রামে গিয়ে বুধবার এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য ইনুমেরেশন ফর্ম ফিলাপ বা জমা হয়েছে কি না সেই সব বিষয়ে এলাকার মানুষের সাথে কথা বললেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি নিজে এদিন ফর্ম গুলি খতিয়ে দেখেন। সব ঠিক পদ্ধতিতে ভরা হয়েছে কি না, যাচাই করেন।তাছাড়া স্থানীয় নেতৃত্বদের সাথে কথা বলে তিনি জানতে চান, গ্রামে এসআইআরের জন্য ইনুমেরেশন ফর্ম সবাই পেয়েছেন কি না, বা সবাই তা জমা দিয়েছে কি না।

পরে তিনি বলেন, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআরের জন্য হেল্ফ ডেক্স করা হয়েছে। সেখান থেকে সবাইকে সহযোগিতার করা হচ্ছে। তার পরেও আমি গ্রামে গ্রামে গিয়ে দেখছি, সবাই ফর্ম পেয়েছে কি না ও তা পূরণ করে জমা দিয়েছেন কি না।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *