সংবিধান দিবস উপলক্ষে আসানসোলের বিধানচন্দ্র কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আইকিউএসি-এর যৌথ তত্ত্বাবধানে একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত বিশেষজ্ঞ বক্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার হীরালাল মজুমদার, কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ প্রদীপ্ত মুখার্জি এবং গ্ল্যাসি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ অভিষেক কর্মকার। দুইজনই ভারতীয় সংবিধানের বিভিন্ন দিক, তার মূল্যবোধ ও আধুনিক সময়ে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে তাঁদের সারগর্ভ মতামত উপস্থাপন করেন।
প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভরম্ভা করেন কলেজের প্রফেসর ডঃ ফাল্গুনি মুখার্জি । নিজের বক্তব্যে তিনি সংবিধানে নিহিত গণতান্ত্রিক মূল্যবোধকে ছাত্রছাত্রীদের জীবনে প্রতিফলিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল গার্লস’ কলেজের আইকিউএসি সমন্বয়ক ডঃ বীরু রজক। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমন্বয়ক ডঃ অমৃতা মুখার্জি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই জাতীয় সেমিনারে ২০০-র বেশি ছাত্র-ছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যার ফলে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







