best news portal development company in india

দুর্গাপুর নগর নিগমের সামনে শুরু বিক্ষোভ, প্রশাসক মণ্ডলের নতুন তালিকা প্রকাশ হতেই স্লোগান— ‘গুটকা নেতা ধর্মেন্দ্র যাদব দূর হাঁটো’, উত্তেজনা ছড়াল এলাকায়।

SHARE:

‘গুটকা নেতা ধর্মেন্দ্র যাদব দূর হাঁটো’, প্রশাসক মন্ডলের নতুন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে শুরু হল বিক্ষোভ। কোন রাজনৈতিক দলের বিক্ষোভ নয়, বিক্ষোভে নামল বাংলা পক্ষ। তারা সদ্য প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে তুলোধনা করেন। প্রশাসক মন্ডলীর দুই বাঙালি সদস্য রাখি তিওয়ারি এবং দীপঙ্কর, লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন তোলেন তারা। বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন,”গুটকাখোর নেতা ধর্মেন্দ্র যাদব সরকারি জমি দখল করে সব বিক্রি করে দিল। উনি যেই এলাকার বাসিন্দা সেইখান থেকে একটা ভোটও তিনি পাবেন না। কিন্তু সরকার বাঙালিদের সরিয়ে বহিরাগত ধর্মেন্দ্র যাদব কে সরকারি পদে বসালো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি।” পাল্টা প্রশাসক মন্ডলীর ভয়েস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,”১৩ বছর ধরে দুর্গাপুর নগর নিগমে রয়েছি। এইরকম কথা আগে কেউ বলেনি। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা হয়তো আমার সম্পর্কে জানে না। তাদের মন জয় করতে পারেনি সেই জন্য হয়তো এ কথা বলছে। ওদের মন জয় করার চেষ্টা করব।”

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *