ইতিমধ্যে খবরে প্রকাশ যে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সরকারি কর্মীরা গিয়ে SIR এর ফর্ম দিয়ে এসেছেন।
সেই নিয়েই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।” প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছন বিএলও। নিরাপত্তারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তাঁর পরিচয়পত্র দেখান। সেই অনুযায়ী তাঁর পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। তারপর তিনি ব্যাগ ও মোবাইল জমা রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন। প্রায় ঘণ্টাদেড়েক সেখানে ছিলেন। মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য ১৭টি এনুমারেশন ফর্ম দিয়ে আসেন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







