best news portal development company in india

SHARE:

ডাঃ মহেন্দ্রলাল সরকারের জন্মভিটায় পালিত হল ওনার জন্মবার্ষিকী।

সুপ্রভাত বাংলা, হাওড়া, শুদ্ধশীল ঘোষ: হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের পাইকপাড়া গ্ৰামে জন্মগ্ৰহণ করেছিলেন বাংলার বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ ডাঃ মহেন্দ্রলাল সরকার।বঙ্গদেশ তথা দেশের মেধা,দেশেতে ধরে রাখার তাগিদে তিনি তৈরি করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশন অফ সায়েন্স এর মতো প্রতিষ্ঠান।সেই মহান বিজ্ঞান সাধকের জন্মভিটায় স্থাপিত হয়েছে ডাঃ মহেন্দ্রলাল সরকার গ্ৰামীণ জনকল্যাণ কেন্দ্র।সেই সেবা প্রতিষ্ঠান থেকে সারা বছর বহু মানুষ চিকিৎসা পরিষেবা পান।১৯৯২ সাল থেকে ওনার জন্মভিটায় শুরু হয়েছে এই জন্মবার্ষিকী উদযাপন।গত ২ রা নভেম্বর,ডাঃ মহেন্দ্রলাল সরকারের জন্মবার্ষিকী যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হল।সকালে ওনার প্রতিকৃতি নিয়ে গ্ৰাম পরিক্রমা এবং দুপুর থেকে বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষ এবং সর্বোপরি এলাকাবাসীর উপস্থিতিতে ওনার কাজ নিয়ে আলোচনা,বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রায় এক হাজার মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় কম্বল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর থানার ওসি ওমপ্রকাশ সিংহ, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ তপন চ্যাটার্জী, হাওড়া জেলা পরিষদের সদস্য বিকাশ ঘোষ, ডাঃ আর্যব্রত ব্যানার্জী সহ বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষরা। অনুষ্ঠানে মূল আহ্বায়ক ও ডাঃ মহেন্দ্রলাল সরকার গ্ৰামীণ জনকল্যাণ কেন্দ্রের চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবী, ডাঃ কুমারজ্যোতি ব্যানার্জী বলেন,’বাংলা ও বাঙালির বিজ্ঞান চর্চা, চিকিৎসাবিজ্ঞানে ডাঃ মহেন্দ্রলাল সরকারের যে অবদান তা আমাদের প্রত্যেকের জানা উচিত।সেই মহান বিজ্ঞান সাধককে আমাদের হৃদয়ে ধরে রাখার জন্যই এই উদযাপন।’

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *