best news portal development company in india

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ২০১৩ সালের মামলায় নোটিস

SHARE:

দীপাবলির সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হল দিল্লি পুলিশ। সূত্রের খবর, একটি পুরনো মামলার সূত্র ধরেই কলকাতায় আসে দিল্লি পুলিশের দল। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ২০১৩ সালের একটি মামলায় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা জানানো হয়। ওই মামলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই হাজিরার নোটিস দেওয়া হয়েছে বলে খবর। তবে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিল্লিতে বিক্ষোভে আটক হয়েছিলেন মমতা

সম্প্রতি দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ অক্টোবর দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দোলা সেন, সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল এবং ডেরেক ও’ব্রায়েন।

সেই সময় দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর ছিল। পাঁচজনের বেশি মানুষের জমায়েতের উপর বিধিনিষেধের কথা জানিয়ে ধর্না প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়-সহ উপস্থিত নেতাদের পুলিশের গাড়িতে তোলা হয়। প্রিজন ভ্যানে করে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে ওই দিনই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

২০১৩ সালের মামলায় নতুন করে তৎপরতা

এবার সেই ঘটনার আবহেই সামনে এল ২০১৩ সালের পুরনো মামলার বিষয়টি। দিল্লি পুলিশের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে মামলার বিস্তারিত তথ্য এবং নোটিসে উল্লেখিত হাজিরার সময়সীমা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও সামনে আসেনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *