বৃহস্পতিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএসের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিট নাগাদ তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের পাণ্ডিন থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৩ কিলোমিটার।
এর প্রায় ৩৯ মিনিট পর, রাত ৮টা ৪২ মিনিট নাগাদ ওই অঞ্চলে ফের ৫ মাত্রার ভূমিকম্প হয়। দ্বিতীয় কম্পনের উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের বাসার থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার।
এছাড়াও রাত ৮টা ২৯ মিনিট নাগাদ চিনের অন্য একটি এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া যায়। এনসিএসের তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎসস্থল ছিল পাণ্ডিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার।
পরপর এই কম্পনের জেরে তিব্বত ও হিমালয় সংলগ্ন অঞ্চলে উদ্বেগ ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পগুলির কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







