best news portal development company in india

ঝাড়গ্রামে জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত চারটি লরি

SHARE:

পুজো শেষ হতেই ঝাড়গ্রামে জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতে চিয়াপাড়ার কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের লরিগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক লরি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিঁচড়ার দিক থেকে আসছিল দুর্ঘটনাগ্রস্ত লরিটি। চিয়াপাড়ার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে যায়। লরিতে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশে থাকা আরও লরিও গ্রাস করে আগুন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট চারটি লরি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে দুর্ঘটনাগ্রস্ত লরির চালক কোনওক্রমে প্রাণে রক্ষা পান বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কের চিয়াপাড়া সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *