best news portal development company in india

রানীগঞ্জে জাতীয় সড়কে মাঝ রাতে একেরপর এক জোড়া দুর্ঘটনা বড়সড় দুর্ঘটনার থেকে

SHARE:

প্রথম ঘটনা রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ, রানীসায়ের মোড়ে। কলকাতা থেকে ধানবাদের দিকে যাওয়ার সময় একটি চলন্ত চারচাকা গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। ভেতরে থাকা তিন যাত্রী কোনোরকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে তৎপর হয় পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির আইসি নাজমুল হুদার তৎপরতায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। যাত্রীরা বেঁচে গেলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

এই ঘটনার কিছুক্ষণ পরেই দ্বিতীয় দুর্ঘটনা চুনাভাটি এলাকায়। হলদিয়া থেকে হিমাচল প্রদেশগামী একটি কেমিক্যাল ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়।

ট্যাঙ্কার থেকে তৈলাক্ত কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়ায় গোটা রাস্তা পিচ্ছিল হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুটি বড় ক্রেন ও দমকল। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। জল দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *