রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা নিয়ে ভারত-সহ একাধিক দেশের উপর কড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এবার রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের চুক্তি নিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষেই সওয়াল করলেন তিনি। সমাজমাধ্যমে ট্রাম্পের দাবি, মার্কিন জনগণের স্বার্থে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “আমেরিকা ফার্স্ট”—অর্থাৎ সবার আগে আমেরিকার স্বার্থ।
নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প সংবাদমাধ্যমকে ‘ফেক নিউজ’ বলে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন অতীতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনলেও সংবাদমাধ্যম সেই বিষয়টি যথাযথভাবে তুলে ধরেনি। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে জ্বালানির জন্য ২৫০ বিলিয়ন ডলার দিয়েছিল বলেও দাবি করেন তিনি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







