best news portal development company in india

নেপালে ফের হড়পা বান, পাহাড়ি ঢলে ভাসল বাড়িঘর ও সেতু

SHARE:

প্রাকৃতিক বিপর্যয়ে ফের বিপর্যস্ত নেপাল। বৃষ্টি না হলেও হঠাৎ পাহাড় থেকে নেমে এল বিপুল জলস্রোত। সেই হড়পা বানে ভেসে গেল নদীর পাড়ের বাড়িঘর, গাড়ি এবং একটি সেতু। রবিবার, ১১ অক্টোবর সকালে নেপালের গোরখা অঞ্চলে বুড়ি গণ্ডকী নদীতে এই বিপর্যয় ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রাতে পাহাড়ে ধস নেমে একটি অস্থায়ী জলাশয় তৈরি হয়েছিল। ভোরে জলের চাপ বাড়ায় সেই জলাশয় ভেঙে পড়ে এবং প্রবল স্রোত নেমে আসে নদী উপত্যকায়। স্থানীয় বাসিন্দারা আচমকাই এই জলস্রোত দেখতে পান। মুহূর্তের মধ্যে নদীর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এর আগে গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে ভোটেকোশী নদীতে হড়পা বানের জেরে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছিল। সেই বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের নতুন বিপদ। নেপালের জাতীয় বিপর্যয় ঝুঁকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও ক্ষতিগ্রস্ত এলাকার ছবি প্রকাশ করেছে। বারবার এমন বিপর্যয়ে পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *