best news portal development company in india

নেলসন ম্যান্ডেলের হয়ে মামলা লড়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

SHARE:

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করার অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে।

১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে তামিল বংশোদ্ভূত পরিবারে জন্ম নাভি পিল্লাইয়ের। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি নেলসন ম্যান্ডেলে-সহ বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনকারীদের আইনি সহায়তা দিয়েছিলেন। ১৯৬৭ সালে নিজের আইনজীবী সংস্থা প্রতিষ্ঠা করে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীকালে ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডার বিচারপতি ও সভাপতি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাভি পিল্লাই। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ছিলেন তিনি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাধীন তদন্ত কমিশনেরও নেতৃত্ব দেন।

নাভি পিল্লাইয়ের এই সম্মানকে আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। নোবেল কমিটির মতে, তাঁর দীর্ঘ কর্মজীবনের মূল লক্ষ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা। আগামী ১০ ডিসেম্বর অসলোয় নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *