best news portal development company in india

মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিস মনোজ আগরওয়ালের

SHARE:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে নতুন আইনি বিতর্ক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সমাজমাধ্যমে তাঁকে ‘ভোট চোর’ বলে কটাক্ষ এবং ভোটারদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তোলার পরেই এই পদক্ষেপ।

মনোজ আগরওয়ালের আইনজীবী রুচিরা মান্নার পাঠানো নোটিসে দাবি করা হয়েছে, মহুয়ার মন্তব্যে তাঁর ব্যক্তিগত সততা, পেশাগত দক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দুটি পোস্ট মুছে ফেলা, নিঃশর্তভাবে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার লিখিত অঙ্গীকার চাওয়া হয়েছে।

নোটিসে আরও বলা হয়েছে, তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজ আগরওয়াল নির্বাচন কমিশনের নির্দেশ ও আইনি কাঠামো মেনেই দায়িত্ব পালন করেছেন। ভোটার তালিকায় কারচুপি বা বেআইনিভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। দাবি পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি আইনে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকার পাশাপাশি আইনি ও আনুষঙ্গিক খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে।

অন্যদিকে, এই আইনি নোটিস ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এল এই ঘটনা। তবে আইনি নোটিস পাঠানো মানেই মানহানির অভিযোগ প্রমাণিত হওয়া নয়। মহুয়া মৈত্রের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *