আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সময়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসছেন NCPI-এর সাংসদরা। SIR ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি বা CJP-এর বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, দুপুরের বিমানে দিল্লি যেতে পারেন মমতা। সেখানে INDIA জোটের বিভিন্ন দলের নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে বলে জল্পনা রয়েছে। পাশাপাশি, রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী জোটের প্রতিনিধিদলের সাক্ষাতের কর্মসূচিতেও তাঁর থাকার কথা রয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মমতা যখন দিল্লিতে, সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে NCPI সাংসদদের বৈঠক ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রকাশ্যে এটিকে গেট-টুগেদার বলা হলেও, সাংসদপদ সংক্রান্ত আইনি ও সাংগঠনিক পরিস্থিতির মধ্যে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদপদ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তাঁদের কেন সাংসদপদ বাতিল করা হবে না, তা জানতে চেয়ে স্পিকারের দফতর থেকে নোটিস দেওয়া হয়েছে। ৮ অক্টোবরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ রয়েছে। এই পরিস্থিতিতে সুদীপ-কাকলিদের পরবর্তী পদক্ষেপ নিয়েও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







