best news portal development company in india

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার দিকে আরো এক ধাপ এগোলো ভারত

SHARE:

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবিতে ভারতের পাশে দাঁড়াল ইউরোপের চার দেশ। পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র—এই চার দেশের সমর্থন ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করল।

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণসভার পার্শ্ববৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে ভারতের দাবির প্রতি সমর্থন জানায় ভিশেগ্রাদ গ্রুপ বা ভি-ফোরের দেশগুলি। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার জানান, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দেশ এবং ইন্দো-প্যাসিফিকের উদীয়মান শক্তি হিসেবে ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া উচিত।

এদিকে রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে জয়শংকর বলেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখতে বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা জরুরি।

তবে চার দেশের সমর্থন ভারতের দাবিতে কূটনৈতিক গুরুত্ব যোগ করলেও, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে রাষ্ট্রসংঘের সনদ সংশোধন-সহ প্রয়োজনীয় আন্তর্জাতিক ঐকমত্য এখনও জরুরি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *