সোমবার ভাঙড় কলেজে বিজেপি নেতা তথা পরিচালন সমিতির চেয়ারম্যান সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তাঁকে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ দু’জনকে আটক করলে তাঁদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা।
রাত সাড়ে আটটা নাগাদ বিক্ষোভ তুলতে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স বা RAF। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন SFI-এর ছাত্রনেতারা।
অন্যদিকে, সায়ন্তন বসুর দাবি, তিনি কলেজে সরকারি কাজ ও পরিদর্শন সেরে বেরিয়ে এসেছেন। তাঁর সামনে কোনও ঘটনা ঘটেনি বলে জানান তিনি। বিক্ষোভ ও লাঠিচার্জ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি সায়ন্তন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







