best news portal development company in india

যাদবপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে

SHARE:

যাদবপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা। শনিবার সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগের পর, রবিবার রাতে তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি।

তৃণমূল কর্মীদের অভিযোগ, কার্যালয়ের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্র তছনছ করা হয়। উল্টে ফেলা হয় সোফা, ছিঁড়ে দেওয়া হয় দেওয়ালে থাকা দলীয় পতাকা। ভাঙচুর করা হয় জলের জগ এবং আলমারিতেও তল্লাশির চেষ্টা চলে বলে দাবি তাঁদের।

এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও প্রকাশ্যে আনা ভিডিও ফুটেজে কোনও রাজনৈতিক দলের পতাকা বা নির্দিষ্ট ব্যক্তিকে স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

ঘটনায় নেতাজিনগর থানায় ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তদন্তের পরই স্পষ্ট হবে, এই ভাঙচুরের নেপথ্যে কারা রয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *