best news portal development company in india

কেরলে প্রকৃতির রুদ্ররূপ! হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত একাধিক জেলা, মৃত অন্তত ৭

SHARE:

নেপালের পর এবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে কেরল। প্রবল বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বিপর্যয়কর পরিস্থিতি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। নিখোঁজ আরও ২ জন। উদ্ধারকাজ জারি রেখেছে প্রশাসন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মালাপ্পুরমের নীলাম্বুরে। কোট্টাপুঝা নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যান একাধিক মানুষ। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল তৎপর হয়ে উদ্ধারকাজ শুরু করে। নদী থেকে একাধিক দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। উজানের জঙ্গলে প্রবল বৃষ্টির জেরেই নদীর জল হঠাৎ বেড়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান।

অন্যদিকে, ইডুক্কির কোট্টাকাম্বুরে ভূমিধসে মৃত্যু হয়েছে ২ জনের। বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি অস্থায়ী শেডে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। সেই শেডের উপর ধস নেমে বিপর্যয় ঘটে। আহত হয়েছেন আরও একজন।

পরিস্থিতি সামাল দিতে তৎপর কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির নিয়মিত পর্যালোচনা এবং প্রয়োজনীয় উদ্ধার ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রবল বৃষ্টির পূর্বাভাসের মধ্যে কেরলে জারি রয়েছে সতর্কতা। বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধানেই এখন নজর প্রশাসনের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *