best news portal development company in india

রাধাষ্টমীতে ১০০৮ কলস যাত্রা! দাসকেয়ারীতে জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

SHARE:

রাধাষ্টমীর পবিত্র তিথিতে ভক্তি ও উৎসবের আবহ পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভার দাসকেয়ারী গ্রামে। এই উপলক্ষে অজয় নদীর ঘাট থেকে প্রায় এক হাজার মহিলার অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য ১০০৮ কলস যাত্রা।

শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তিমূলক গানের মধ্য দিয়ে অজয় নদীর ঘাট থেকে শুরু হয় এই শোভাযাত্রা। গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে কলস যাত্রা পৌঁছয় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। এরপর ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষ পূজা-অর্চনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী কলিতা মাঝি, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, জেলা বিজেপি নেতা অভিজিৎ রায়, বারাবনি মণ্ডল-২-এর সভাপতি সোনা ব্যানার্জি, উজ্জ্বল ধীবর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে দাসকেয়ারী ও পার্শ্ববর্তী এলাকায় দেখা যায় ব্যাপক উৎসাহ। বিপুল সংখ্যক মহিলা ও স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে গোটা এলাকা হয়ে ওঠে ভক্তি ও উৎসবের মিলনস্থল।

আয়োজকদের আশা, নির্মিতব্য জগন্নাথ মন্দির ভবিষ্যতে এলাকার মানুষের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *