আসানসোল পৌরনিগমের নাকড়াসোতা এলাকায় পানীয় জল প্রকল্পের ওভারহেড রিজার্ভারের শিলান্যাস করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ বিশিষ্ট আধিকারিকরা।
এই প্রকল্পের আওতায় আসানসোল পৌরনিগমের বিভিন্ন এলাকায় মোট আটটি ওভারহেড রিজার্ভার নির্মাণ করা হবে। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই প্রকল্পে উপকৃত হবেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







