best news portal development company in india

রেজিনগরে হুমায়ুন-পুত্রের ‘বাঁশি’ প্রতীক কি অনিশ্চিত? কমিশনের চিঠিতে বাড়ল জল্পনা

SHARE:

নন্দীগ্রামের পর এবার নজর রেজিনগরে। আর সেখানেই প্রতীক নিয়ে নতুন করে জটিলতায় আম জনতা উন্নয়ন পার্টি। রেজিনগর উপনির্বাচনে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ রবিন বাবার জেতা ‘বাঁশি’ প্রতীকে লড়তে চাইলেও, শেষ পর্যন্ত সেই প্রতীক তিনি পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জাতীয় নির্বাচন কমিশনের তালিকায় ‘বাঁশি’ একটি মুক্ত প্রতীক। তবে তামিলনাড়ুতে একটি নির্দিষ্ট দলের জন্য এটি সংরক্ষিত রয়েছে। রেজিনগর উপনির্বাচন ঘোষণার পরই ‘বাঁশি’ প্রতীক সংরক্ষণের আবেদন জানিয়ে কমিশনকে চিঠি দেয় আম জনতা উন্নয়ন পার্টি।

কিন্তু শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, উপনির্বাচনের ক্ষেত্রে আগে থেকে প্রতীক বরাদ্দ বা সংরক্ষণের ব্যবস্থা নেই। ফলে রবিনের হাতে ‘বাঁশি’ প্রতীক থাকছেই—এমন নিশ্চয়তা এখনও নেই। শনিবার বিকেলের মধ্যে তাঁর চূড়ান্ত নির্বাচনী প্রতীক নির্ধারিত হওয়ার কথা।

এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে রবিন শিবিরে। কারণ, এলাকায় বাবার ‘বাঁশি’ প্রতীক ইতিমধ্যেই পরিচিত। ভোটের মুখে প্রতীক বদল হলে নতুন চিহ্ন ভোটারদের কাছে পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

অন্যদিকে, গোলাম নবী আজাদ রবিনের দাবি, ‘বাঁশি’ একটি মুক্ত প্রতীক এবং তিনি সবার আগে এই প্রতীকে মনোনয়ন জমা করেছেন। তাঁর বক্তব্য, বাবা এই প্রতীকে জিতেছেন, তাই যুক্তিগ্রাহ্যভাবেই তিনিই এর দাবিদার। প্রতীকটি অন্য কোনও দল দাবি করার আগেই কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে রবিনের দাবি সত্ত্বেও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর। রেজিনগরের উপনির্বাচনে হুমায়ুন-পুত্র শেষ পর্যন্ত বাবার পরিচিত ‘বাঁশি’ প্রতীকেই লড়তে পারবেন, নাকি বেছে নিতে হবে নতুন চিহ্ন—শনিবারই স্পষ্ট হতে পারে সেই ছবি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *