best news portal development company in india

১৫ আগস্টের আগে কড়া নিরাপত্তা, ডুবুর্ডিহি চেকপোস্টে নাকা তল্লাশি

SHARE:

রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। উৎসবের দিনে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য আগে থেকেই তৎপর প্রশাসন। তারই অঙ্গ হিসেবে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুর্ডিহি চেকপোস্টে শুরু হয়েছে কড়া নাকা তল্লাশি।

ভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীবাহী বাস, চারচাকা এবং মোটরবাইক প্রতিটিকেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে চালক ও যাত্রীদের পরিচয়পত্র দেখা হচ্ছে। সন্দেহ হলে নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি জানতে চাওয়া হচ্ছে তাঁরা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন।

কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ড যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী গাড়িগুলির উপর বাড়তি নজরদারি রাখা হয়েছে। তল্লাশি অভিযানের সময় মাঠে উপস্থিত ছিলেন চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিক তরুণময় সিংহ। তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত এই কড়া নজরদারি জারি থাকবে। যাত্রীদের পুলিশকে সহযোগিতা করার অনুরোধও জানানো হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *