কেশবভবন আসলে RSS এর প্রধাম কার্যালয়। RSS এর পরামর্শ ছাড়া বিজেপির নড়া-চড়া করা খুবই মুশকিল। মুখ্যমন্ত্রী হওয়ার করে এই প্রথম তিনি কেসব ভবনে গেলেন। সংঘের এই কার্যালয়ে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। সন্ধ্যা ৬.৫২ মিনিটে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় ঘণ্টা আড়াই ছিলেন। ৯.১৯ মিনিটে বেরিয়ে যান তিনি। নৈশ ভোজের আমন্ত্রণেই মুখ্যমন্ত্রীর যাওয়া বলে সূত্রের দাবি। রাজ্যের একাধিক বিষয় নিয়েও কথা হয়েছে দু’পক্ষের। বিজেপি ও আরএসএস মধ্যে মাঝেমধ্যেই সমন্বয় বৈঠকে হয়। তবে মুখ্যমন্ত্রীর রবিবার সঙ্ঘ কার্যালয়ে যাওয়া অর্থবহ বলেও মত অনেকের।
রবিবার বিকেলে লোকসেনানী সম্মান প্রদান করে রাজ্য সরকার। সেই সম্মান প্রাপকদের মধ্যে অনেকেই সঙ্ঘ এর সঙ্গে যুক্ত ছিলেন অথবা আছেন। রাজ্যে দীর্ঘদিন জেলায় জেলায় নিচুতলার বিজেপির সংগঠন বাড়াতে কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আর বিজেপি এখন রাজ্যে ক্ষমতায়। মুখ্যমন্ত্রী বিকেলে বলেছিলেন, সরকারের প্রয়োজন রয়েছে সঙ্ঘের পরামর্শ। সঙ্ঘের প্রবীণ প্রচারক ও স্বয়ংসেবকদের সাথে যোগাযোগ রাখেন ও আগামীতে রাখবেন, বলেছেন শুভেন্দু।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







