best news portal development company in india

ট্রাম্পের হুমকির মুখে ইরানের ‘নতুন তাস’, ডার্টি বম্ব নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা

SHARE:

ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার শান্তিবৈঠক ঘিরে অনিশ্চয়তা চরমে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকির পালটা জবাব দিল তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে স্পষ্ট জানিয়েছেন যে, হুমকির মুখে তাঁরা কোনো আলোচনায় বসবেন না। বরং গত দুই সপ্তাহে তাঁরা যুদ্ধক্ষেত্রে প্রয়োগের জন্য বিশেষ ‘নতুন তাস’ বা গোপন সমরাস্ত্রের প্রস্তুতি সেরে রেখেছেন। তেহরানের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাকে আরও উসকে দিয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের এই গোপন অস্ত্র হতে পারে ‘ডার্টি বম্ব’ (Dirty Bomb)। এটি মূলত তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে সাধারণ বিস্ফোরকের মিশ্রণ, যা বিশাল এলাকায় দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে সক্ষম। যদিও ইরান সরাসরি পারমাণবিক অস্ত্রের কথা বলেনি, তবে তাদের এই রহস্যময় হুঁশিয়ারি পেন্টাগনকেও ভাবিয়ে তুলেছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এমন মারণাস্ত্র প্রয়োগ করলে ইরানকে আন্তর্জাতিক স্তরে চরম মূল্য চোকাতে হতে পারে। ফলে আলোচনা ব্যর্থ হলে তেহরান শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *