best news portal development company in india

সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি – বিষয়টা পরিষ্কার করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য 

SHARE:

সোমবার আসছে এই নতুন বিল। বিরোধীরা বিরোধিতা করলেও সহজেই যে এই বিল পাশ হবে তা বোঝাই যাচ্ছে। ২৯ জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে Uniform Civil Code বা UCC ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এই বিল পেশ করা হবে বিশেষ অধিবেশনে। তার ঠিক আগেই বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য নিজের সোশাল মিডিয়াতে UCC প্রসঙ্গে লিখলেন, ‘‘ভারতে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং সুস্পষ্ট । এটি দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এখানে কোনও লুকোচুরি নেই, কোনও মুখোশের আড়ালও নেই।’’ বঙ্গ পদ্ম সেনাপতি শমীক ভট্টাচাৰ্য এও উল্লেখ করেন যে, ‘‘পশ্চিমবঙ্গে Uniform Civil Code প্রয়োজন বলে আমরা মনে করি, কারণ আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান কর্তব্য নিশ্চিত হওয়া উচিত। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ-সহ নাগরিক বিষয়গুলিতে ধর্মভিত্তিক ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন নাগরিক কাঠামো দেশের ঐক্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে আরও শক্তিশালী করতে পারে।’’

 

একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার রাখা দরকার বলে শমীক ভট্টাচার্য X পোস্টে লেখেন, Nothing contained in this Code shall apply to the members of any Scheduled Tribes within the meaning of clause 25 of Article 366 read with Article 342 of the Constitution of India অর্থাৎ, সংবিধানের অনুচ্ছেদ ৩৬৬ (২৫) এবং অনুচ্ছেদ ৩৪২ অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতি (Scheduled Tribes)-এর সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি ও বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে।এমনকী, এই আইন কার্যকর হলে সকল নাগরিকের জন্য একই ধরনের নাগরিক বিধান প্রযোজ্য হবে এবং যেখানে ব্যক্তিগত আইনে বহুবিবাহের সুযোগ রয়েছে, সেই ধরনের বৈষম্য দূর করার দিকেও এটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई