best news portal development company in india

‘আসল’ তৃণমূলে যোগ দিয়ে মমতার চেয়ারে টান, ফিরহাদ-অরূপ-জাভেদ সহ একগুচ্ছ হেভিওয়েট নেতাকে শোকজ করল কালীঘাট

SHARE:

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান সহ একগুচ্ছ শীর্ষ হেভিওয়েট নেতাকে শোকজ করল কালীঘাটের তৃণমূল তথা ‘ভবানীপুর তৃণমূল’ নেতৃত্ব। সোমবার বিকেলে নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘আসল’ তৃণমূলের বিশেষ অধিবেশন এবং নতুন জাতীয় কর্মসমিতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মমতার শৃঙ্খলারক্ষা কমিটি এই চরম পদক্ষেপ নিল। শোকজের তালিকায় ফিরহাদ, অরূপ, জাভেদ ছাড়াও রয়েছেন রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিনের মতো প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েটরা, যাঁরা একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক মহলে এখন মূল প্রশ্ন উঠে গিয়েছে— দলে ভাঙন ও বিদ্রোহের পর নেত্রীর পুরনো সব কমিটি ভেঙে নতুন শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি হলেও, আইনি বা নৈতিকভাবে কার কাকে শোকজ করার এক্তিয়ার রয়েছে। বিশেষ করে যেখানে ঋতব্রতর শিবিরে যোগ দিয়ে খোদ মমতার স্নেহধন্য অরূপ রায়কে নতুন কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে এবং কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসুও এই বিদ্রোহে শামিল হয়েছেন, সেখানে এই শোকজ জোড়া শিবিরের লড়াইকে আরও আইনি ও রাজনৈতিক জটিলতার দিকে ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई