best news portal development company in india

১৪ বছর পর কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পদে ফিরল নারী নেতৃত্ব: দময়ন্তী সেনের উত্তরসূরি সোমা দাস মিত্র

SHARE:

দীর্ঘ ১৪ বছর পর কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান (Joint CP, Crime) হিসেবে কোনো মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়া হলো। ২০১২ সালে দময়ন্তী সেনের বিদায়ের পর এই গুরুত্বপূর্ণ পদটি এতদিন পুরুষ অফিসাররাই সামলেছেন। শনিবার নির্বাচন কমিশনের নির্দেশে সিআইডির ডিআইজি পদ থেকে সোমা দাস মিত্রকে এই নতুন দায়িত্বে আনা হয়েছে। ২০০০ সালের ডাব্লুবিপিএস (WBPS) অফিসার সোমা দাস তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় সিআইডিতে নারী পাচার ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষ মুনশিয়ানা দেখিয়েছেন। সন্দেশখালি কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ কমিটির নেতৃত্বেও ছিলেন তিনি। শিক্ষক নিয়োগ থেকে গরু পাচারের মতো হাই-প্রোফাইল মামলার আইনি নথিপত্র সামলানোর অভিজ্ঞতা সোমাকে এক ‘দুঁদে গোয়েন্দা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দময়ন্তী সেনের পার্ক স্ট্রিট কাণ্ডের সেই বিতর্কিত অধ্যায়ের বহু বছর পর, নির্বাচনকালীন এই রদবদলের মাধ্যমে কলকাতা পুলিশের ক্রাইম বিভাগ আবার একজন দক্ষ মহিলা অফিসারের অধীনে এলো।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *