best news portal development company in india

প্রস্তাবক উধাও, বাতিল রাজন্যার মনোনয়ন: আসানসোলে নির্দল প্রার্থী হিসেবে দৌড় থামল প্রাক্তন তৃণমূল নেত্রীর

SHARE:

তৃণমূল ত্যাগী ছাত্রনেত্রী রাজন্যা হালদারের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল মনোনয়ন ঘিরে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনী নিয়ম অনুযায়ী নির্দল প্রার্থীর জন্য ন্যূনতম ছয়জন প্রস্তাবকের প্রয়োজন থাকলেও, মনোনয়ন কক্ষের ভেতরে রাজন্যা প্রয়োজনীয় সংখ্যক প্রস্তাবক হাজির করতে ব্যর্থ হন। অভিযোগ, তাঁর নির্দিষ্ট প্রস্তাবকরা সঠিক সময়ে পৌঁছাতে পারেননি এবং তড়িঘড়ি সংগৃহীত নতুন প্রস্তাবকরাও সময়ের অভাবে ভেতরে ঢুকতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র চারজন প্রস্তাবককে নিয়ে মনোনয়ন জমা দেওয়ায় স্ক্রুটিনিতে তাঁর আবেদন বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনার পেছনে বিজেপির ‘চক্রান্ত’ এবং প্রস্তাবকদের আটকে রাখার অভিযোগ তুলেছেন রাজন্যা। তবে বিজেপি নেতৃত্ব এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। তাঁদের পাল্টা দাবি, রাজন্যার পর্যাপ্ত জনসমর্থন বা প্রস্তাবক জোগাড় করার ক্ষমতাই নেই, আর এখন নিজের ব্যর্থতা ঢাকতে তিনি বিজেপির ওপর দোষ চাপাচ্ছেন। ফলে দুই কেন্দ্র থেকে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও আসানসোলে তাঁর লড়াই শুরুতেই হোঁচট খেল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *