best news portal development company in india

আসানসোলের আড্ডা ময়দানে মমতার গর্জন: বিজেপিকে বিতাড়িত করার ডাক দিয়ে ৯ প্রার্থীর সমর্থন

SHARE:

নির্বাচনী প্রচারে রবিবার আসানসোলের আড্ডা ময়দানে এক বিশাল জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের ৯ জন প্রার্থীর সমর্থনে ভোট চেয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন। মমতার অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশ করে এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বাংলার ৯০ লক্ষ ভোটারের নাম কাটার চক্রান্ত করেছিল, যার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে লড়াই করে ৩০ লক্ষ নাম পুনর্বহাল করেছেন।

 

তিনি হুঙ্কার দিয়ে বলেন, “বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে,” কারণ তারা ইডি-সিবিআই দিয়ে জনগণকে ভয় দেখায়। ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে তিনি সব ধর্মের স্লোগান দেন এবং দিল্লির নারী সুরক্ষার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। সভার শেষে তাঁর বার্তা ছিল আরও কড়া—বাংলার জয়ের পর তিনি দিল্লির রাজনীতিতে পরিবর্তন আনতে ঝাঁপিয়ে পড়বেন। বিজেপি সোনার বাংলার কথা বলে বিভাজন ছড়াচ্ছে বলেও তিনি তোপ দাগেন।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *