best news portal development company in india

তৃণমূল প্রার্থী পবিত্র করের রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন: নন্দীগ্রামে চড়ছে উত্তাপ

SHARE:

নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৬ এপ্রিল কৃষ্ণনগরের বাসিন্দা বুদ্ধদেব গিরিকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং মারধর করে ৩৭০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়। পবিত্র কর এই এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের কাছে রক্ষাকবচ ও জরুরি শুনানির আর্জি জানিয়েছেন। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, যার শুনানি আগামী সপ্তাহে হতে পারে। ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া টক্কর দেওয়া পবিত্র করের এই আইনি লড়াই ভোটের আগে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *