best news portal development company in india

ভবানীপুরে ৮০% ভোটদানের লক্ষ্য বিজেপির: শুভেন্দু বনাম মমতা দ্বৈরথে নয়া রণকৌশল

SHARE:

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার বাড়িয়ে তৃণমূলের লিড কমানোর লক্ষ্যে বড়সড় পরিকল্পনা নিয়েছে বিজেপি। সাধারণত এই কেন্দ্রে ভোটদানের হার ৬০ শতাংশের আশেপাশে থাকে, যার বড় কারণ হিসেবে অবাঙালি ভোটারদের একাংশের ভোট দেওয়ার প্রতি অনীহাকে চিহ্নিত করেছে গেরুয়া শিবির। এবার সেই হার ৮০ শতাংশে নিয়ে যেতে মরিয়া বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। বিশেষত যাঁরা সাধারণত ভোট দিতে বেরোন না, তাঁদের সমস্যা শোনা এবং অসুস্থ বা বয়স্ক ভোটারদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে বুথমুখী করার চেষ্টা চলছে। বিজেপির আশা, ভোটদানের হার বাড়লে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে তৃণমূলের অগ্রগমন রুখে দিয়ে বড় ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

এই হাইভোল্টেজ কেন্দ্রে এবার লড়াই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। যদিও ভবানীপুরের আটটি ওয়ার্ডই বর্তমানে তৃণমূলের দখলে, তবুও বিজেপি ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডের মতো এলাকাগুলোতে বাড়তি নজর দিচ্ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্য়েই এলাকায় একাধিকবার প্রচার সারলেও, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেখানে সরাসরি প্রচারে নামেননি। আগামী ২৯ এপ্রিল ভবানীপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক মহলের নজর এখন এটাই যে, বিজেপির এই ‘টার্গেট ৮০ শতাংশ’ কৌশল ভোটের ফলে কতটা প্রভাব ফেলে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *