রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে আজ শনিবার সাতসকালে আকস্মিক হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এই প্রথম তাঁর বাড়িতে পুনরায় হানা দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা। ইডি সূত্রে খবর, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে মার্চ মাসে তিনবার তলব করা সত্ত্বেও অসুস্থতার অজুহাতে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি পার্থবাবু। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই প্রেক্ষাপটেই আজ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁর বাড়িতে তল্লাশি ও সরাসরি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ভোটের উত্তাপের মাঝে এই ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







