নানুর থানার অন্তর্গত পাতি সারা গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দোদোন থান্ডার কে পিটিয়ে খুন করা হয়েছে। তবে কি কারণে এই নৃশংস খুন, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুইজন। তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট হাসপাতালে। নিহত দোলোন থান্ডার এর দেহও ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বুথ সভাপতি কাজল শেখ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন সেই কারণেই কি খুন?সেই দিকেই এখন তদন্তকারীদের নজর।
ইতিমধ্যেই নানুর নানুর থানায় এলাকার বিরাট পুলিশ বাহিনী গ্রামে রয়েছে ।। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্রামে অন্নপূর্ণা পূজোর চাঁদা তোলা কে কেন্দ্র করে বিবাদ আর তার জেরেই খুন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







