best news portal development company in india

আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার 106 টি ওয়ার্ডের সমস্ত বরো চেয়ারম্যানদের নিয়ে বৈঠক………………

SHARE:

শুক্রবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌর কর্পোরেশনের 106 টি ওয়ার্ডে আমার পাড়া আমার সমধান শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে লোকেরা তাদের নিজ নিজ এলাকায় কিছু কাজ করার জন্য আবেদন করেছিলেন,আজ সেই কাজ নিয়ে আধিকারিকদের সাথে বিশেষ বৈঠক করা হয়েছিল, এই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল পৌর নিগম এলাকায় 106 টি ওয়ার্ডে এই জাতীয় 3600 টি কাজ রয়েছে,যার মধ্যে 3100 টি কাজের জন্য টেন্ডার জারি করা হয়েছে, 100 টি কাজের জন্য ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে যেখানেই কাজ করতে অসুবিধা হচ্ছে, সেখানেই তা দ্রুত সমাধান এর চেষ্টা করা হচ্ছে এবং যে গতিতে কাজ চলছে, তাতে ক্যাম্পে লোকজন যে কাজের জন্য আবেদন করেছিলেন সেসব কাজ শেষ হবে বলে তারা আশাবাদী।

এদিন মেয়র বিধান উপাধ্যায় জানান যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে

আমার পাড়া আমার সমধান শিবির আয়োজনের নির্দেশ দিয়েছিলেন, আসানসোল পুরসভার মোট 106 টি ওয়ার্ডে শিবির করা হয়েছিল, সেই কাজগুলি সম্পর্কে আজ একটি পর্যালোচনা বৈঠক করা হয়। যা খুব শীগ্রই সম্পূর্ণ করা হবে ।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई