বিহার ভোটের ফলাফল প্রকাশের পর ইন্ডিয়া জোটে অস্থিরতা আরও বেড়েছে। সোমবারের সংসদ অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোটের বৈঠক ডাকলেও তৃণমূল সেখানে উপস্থিত হবে না বলে জানিয়ে দিয়েছে। শুধু তৃণমূল নয়, সপা-সহ আরও কয়েকটি শরিক দলও বৈঠক এড়াতে পারে বলে সূত্রের খবর। তৃণমূলের দাবি, তারা জোটবিরোধী নয়, তবে কংগ্রেসের নেতৃত্বে আপত্তি রয়েছে। একের পর এক রাজ্যে কংগ্রেসের পরাজয়ের পরও নেতৃত্বের দাবিতে অনড় অবস্থান এবং জোটসঙ্গীদের উপর আসন সমঝোতা চাপিয়ে দেওয়ার প্রবণতাই এই সিদ্ধান্তের কারণ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







